Saturday, December 10, 2011

পেপাল একাউন্ট ভেরিফাই ও পেপালের টাকা উত্তোলন করুন বৈধ উপায়ে বাংলাদেশে বসে তাও কম খরচে পর্ব-2


প্রথম টিউনে আমরা মাষ্টারকার্ড দিয়ে একাউন্ট ভেরিফাই করা শিখেছি ।এখন শিখাবো কিভাবে ব্যাংক ভেরিফাই করতে হয় এবং কোন চার্জ ছাড়াই পেপালের টাকা ব্যাংকে আনা যায় ।আমাদের দেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা পেপালের টাকা গ্রহন করে এবং অনেক চার্জ কেটে নেয় ।আমার এই টিউনটি পড়ে আপনারা কম খরচেই টাকা বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনার মাষ্টার কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন ।
আর পেপাল একাউন্টে লগিন করে উইথড্রোতে ক্লিক করলেই দেখবেন ইউ ইস এ ব্যাংকে ফ্রি উইথড্রো করা যায় ।
তাহলে আসুন জেনে নিই কিভাবে আমেরিকান ব্যাংকে একাউন্ট করতে হয় ?
ব্যাংক একাউন্ট কথাটি শুনার পর মনে হচ্ছে যে বিডিতে একাউন্ট করতে কত ঝামেলা আর আমেরিকায় একাউন্ট করতে তো কথায় নেই.. আর আমি বলছি কোন ঝামেলা …আমি আছি আপনার সাথেই..




ইউএসএ ব্যাংক একাউন্ট খোলার সহজ উপায় হল আপনার যে পেওনিয়ার মাষ্টার কার্ডটি আছে তা দিয়ে আপনি সহজে ব্যাংক একাউন্ট পাবেন কোন প্রকার ডকুমেন্ট চার্জূ ছাড়াই ।পেওনার তাদের কার্ড হোণ্ডার দেরকে ভার্চুয়াল ব্যাংক একাউন্ট করে দেয় ।আর সেজন্য আপনাকে অবশ্যই আপনার কার্ড পার্টনার থেকে মিনিমাম তিনটি পেমেন্ট পেতে হবে ।পার্টনার মানে আপনি যদি ওডেস্ক থেকে কার্ড নিয়ে থাকেন তাহলে ওডেস্ক থেকে ৩ টি পেমেন্ট নিয়ে নিচের ফর্ম টি ফিলাপ করুন অথবা লাইভ সাপোর্টে চ্যাট করুন
…
ওরা নিজেরাই আপনার জন্য এপ্লিকেশন করবে ।যাইহোক আপনার এপ্লিকেশনের পর ওরা আপনার একাউন্ট রিভিউ করবে এবং আপনাকে একটি ইমেইলে কিছু প্রশ্ন করবে তাহল:
তারপর আপনার ইমেইলটি ওরা রিভিও করে ওরা আপনার জন্য একটি ব্যাংক একাউন্ট করে দিবে এবং আপনার কার্ডের সাথে একাউন্টটি ওরা এড করে দিবে ।আর আপনাকে ইমেইলে কনফার্ম দিবে ।
দেখুন আমার একাউন্ট ডিটেইলস।
এখন আপনার পেপাল একাউন্টে লগিন করেন তারপর Add profile এ গিয়ে আপনার ব্যাংক টি এড করে নিন ।
এখন আপনার পেপালে ডলার থাকলে উইথড্রো দিন ।
পেপাল ৩/৪ দিন টাইম নিবে ৪ দিন পরে আপনার ব্যাংক একাউন্টে ডলার এড হয়ে যাবে ।তারপর পেওনিয়ার গুড নিউজ নামে একটি মেইল দিবে ।একাউন্টে লোড দিতে একটি লিংকে 
ক্লিক দিতে ।লিংকে ক্লিক দিলেই ২ ঘন্টার মধ্যেই আপনার কার্ডে ডলার লোড হয়ে যাবে ।
এখানে উল্লেখযোগ্য যে ব্যাংক একাউন্ট এর জন্য আপনার কাছ থেকে ২০ ডলার কেটে নেওয়া হবে ।
আর পেপাল থেকে ডলার উইথড্রো দিলে কোন চার্জ কাটা হবেনা ।পেওনার অটোমেটিকভাবে প্তিটি লোডে ২% চার্জ কাটবে যা অন্য সাইট বা একচেন্জার থেকে অনেক কম। আর আপনারা যদি ওডেস্ক থেকে পেমেন্ট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন । আমি আপনাদেরকে যে কোন সাহায্য দিব ।



0 মন্তব্য:

Post a Comment