আমরা অনেকেই ইয়াহু আইডি ব্যবহার করে থাকি। এবং চেটিং করার জন্য আমরা সাধারণত ইয়িহু ম্যাসেনজার ব্যবহার করে থাকি। এর প্রচুর সুবিধা রয়েছে। এখন এর নতুন ভার্সনটিতে আমরা হটমেইলের যে কোন আইডির সাথে যোগ হতে পারি। তাতে পূর্বের মত সমস্যা নেই যে আমাদের অবশ্যই হটমেইলে আইডি থাকতে হবে। এখন ইয়াহু আইডি থেকেই হটমেইলের আইডিতে যোগ করতে পারায় এর জনপ্রিয়তা বহুগুণে বেড়ে গিয়েছে। কিন্ত অনেক সময় বহু আইডি নিজের আইডির সাথে যোগ থাকায় অনলাইন আইডি গুলো খুজতে বেশ বিরক্ত লাগে। আসলে সেটা কোন সমস্যাই না আমরা ইয়াহু ম্যাসেনজারে অনলাইন হওয়ার পর যদি Control বাটনটি চেপে রেখে F বাটনে চাপ দেই তাহলে অফলাইন আইডি গুলো Hide হয়ে যাবে। তখন ম্যাসেনজার স্ক্রীণে শুধু অনলাইন আইডি গুলো দেখা যাবে এবং বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে।
0 মন্তব্য:
Post a Comment