আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের সবাইকে স্বাগতম আমার ৪র্থ টিউনে ।তাহলে চলুন শুরু করা যাক ।
যারা ১ম,২য়,৩য় টিউনটি পড়েন নি তাহলে দেখুন নিচের লিংক গুলো ।
টাইমফ্রেম: ট্রেড করার সময় আমরা নির্দিষ্ট ১ মিনিট ৫ মিনিট ১৫ মিনিট ৩০ মিনিট, ১ ঘন্টা ৪ ঘন্টা ১ দিন ১ সপ্তাহ,ও ১ মাস হিসাবে ঐ সময়ে কত রেট বেড়েছিল ,কত কমেছিল তা বুঝতে পারি।
যেমন আমরা যদি ৫ মিনিট সিলেক্ট করে ট্রেড করি তাহলে আমরা যা বুঝবো তা হলো :
- কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
- কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
- প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
- প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
- M1
- M5
- M15
- M30
- H1
- H4
- D1
- W1
- MN
আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।
উপরের ব্লক করা ক্যান্ডেলটি দেখুন তাহলে বুঝতে পারবেন ।
- এইবার আসুন জানি আমরা কোন টাইমফ্রেম এ কাজ করব : কোন টাইফ্রেম এ ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার সময়ের ওপর তবে শর্ট টাইমে ট্রেড করা যেমন M1 M5 M15 । আর সময় বেশি থাকলে H1 H4 এ টাইমফ্রেম সেট করে ট্রেড করতে পারেন ।
স্প্রেড কি: আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ০.০৩ সেন্ট মাইনাস আছে বা আপনি যদি ভলিউম ১ ডলার দিয়ে করেন তাহলে মাইনাস হবে ১ ডলার এটাই হলো স্পেড ।আবার বিভিন্ন কারেন্সি বা পেয়ারের সময় ভিন্ন হতে পারে ।
টেক প্রফিট কি: টেক প্রফিট হলো আপনি আপনার লাভে থাকা অবস্থায় ট্রেডটি যে টাইমে অটোমেটিক বন্ধ করতে চান তাই টেক প্রফিট ।
স্টপ লস: স্টপ লস ও হলো আপনি আপনার ট্রেড লসে থাকা অবস্থায় অটোমেটিক বন্ধ হওয়া টাই স্টপ লস ।
উদাহরন সরুপ বলতে পারি যে ধরুন আপনি একটি ট্রেড ওপেন করলেন ১.৩৫০৬ এ ।এখন আপনি যদি ১০০ পিপস লাভ করতে চান তাহলে আপনি টেক প্রফিট ও স্টপ লসে সেট করে রাখতে পারেন ।তাহলে আপনাবাসায় কারেন্ট বা পিসি বন্ধ থাকলেও অটোমেটিক ভাবে ট্রেড বন্ধ হয়ে যাবে ।
বন্ধুরা তাহলে আজকে এতটুকুই…. সবাই ভালো থাকবেন ।
0 মন্তব্য:
Post a Comment