কম্পিউটারে কোন ফাইল খুজতে হলে আমরা সাধারণত উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে শুধুমাত্র ফাইলটির নাম লিখে তা খোজার চেষ্টা করি। কিন্তু এ পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর হয় না। কারণ যে নির্দিষ্ট ফাইলটি আমরা খুজতে চাই, অনেক ক্ষেত্রেই তার সঠিক নাম বা নামের বানান আমাদের মনে থাকে না। কাজেই কম্পিউটার থেকে সঠিক ফাইলটি খুজে পাওয়ার জন্য যদি ফাইলটির বিভিন্ন প্রপার্টি যেমন Title, Subject, Category, Keywords, Author প্রভৃতি অনুযায়ী বা ফাইলের অন্তর্ভুক্ত Text লিখে সার্চ করার ব্যবস্থা থাকত, তবে কাংখিত ফাইলটি খুজে পেতে খুব সহজ হত।
অনেক ব্যবহারকারীই জানেন না যে, উইন্ডোজের সার্চ অপশন থেকেই এভাবে ফাইল খোজা যায়। মনে করুন আপনার কম্পিউটারে একটি নোটপ্যাড ফাইল আছে। ফাইলটি কোথায় আছে বা এর নাম কি তা
আপনার মনে নেই তবে এটা মনে আছে যে ফাইলটির মধ্যে Bangladesh শব্দটি লেখা আছে। এখন ফাইলটি খোজার জন্য উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে All files and folders অপশনে ক্লিক করুন। এবার প্রাপ্ত দুটি টেক্সট বক্সের দ্বিতীয়টিতে অর্থাত্ A word or phrase in the file: টেক্সট বক্সে Bangladesh লিখে Search বাটনে ক্লিক করুন। দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার কাংখিত ফাইলটি সহ আরো বেশ কিছু ফাইলের তালিকা প্রদর্শিত হয়েছে, যাদের মধ্যে Bangladesh শব্দটি আছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি ওয়ার্ড, এক্সেল, অ্যক্সেস, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড প্রভৃতি ফাইলের অন্তর্ভুক্ত বিষয় লিখে সার্চ করতে পারবেন।

কিন্তু বিভিন্ন পিকচার, অডিও বা ভিডিও ফাইলের অভ্যন্তরে যেহেতু কোন টেক্সট থাকে না, তাই সেসব ফাইল খুজতে হলে তাদের Title, Subject, Category, Keywords, Author প্রভৃতি প্রপার্টিতে অন্তর্ভুক্ত টেক্সট লিখে সার্চ করতে হবে। তবে এ পদ্ধতির বিড়ম্বনা হল, এতে যেহেতু ঠিক কোন প্রপার্টির টেক্সট সার্চ করা প্রয়োজন তা নির্দিষ্ট করে দেওয়া যায় না, তাই যে টেক্সট লিখে সার্চ করা হবে ঐ টেক্সটটি যতগুলো ফাইলের অভ্যন্তরে বা যতগুলো প্রপার্টিতে খুজে পাওয়া যাবে, তার সবগুলো ফাইলের তালিকা প্রদর্শিত হবে। আবার এই পদ্ধতিতে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস বা এইচ.টি.এম.এল প্রভৃতি ফাইলের অন্তর্ভুক্ত টেক্সট সার্চ করা গেলেও পাবলিশার ফাইল, এম.এইচ.টি ফাইল সহ মাইক্রোসফট অফিসের বেশ কয়েক ধরনের ফাইলের অন্তর্ভুক্ত টেক্সট সার্চ করার ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করে না।
0 মন্তব্য:
Post a Comment