Saturday, December 10, 2011

উবুন্টুতে বাংলা পত্রিকা পড়তে পারছেন না?

উবুন্টুতে অনলাইন বাংলা পত্রিকা পড়তে না পড়ার কারন হল TTF ফন্ট। কাজেই যদি বাংলা পত্রিকা পড়তে চান তবে আপনাকে টি টি এফ ফন্ট ইস্টল করে নিতে হবে। তবে যদি কোন বাংলা পত্রিকা তাদের অনলাইন সংষ্করণে ইউনিকোড ভিত্তিক বংলা ফন্ট ব্যবহাহর করে তবে আপনাকে কোন রুপ ফন্ট ইস্টলেসনের প্রয়োজন হবে না যেমন প্রথম আলোর পরীক্ষামূলক সংষ্করণ। বাংলা পত্রিকাতে যে সকল ফন্ট ব্যবহার হয় তা হল sutom.ttf (যুগান্তর এবং ইত্তেফাক) Boishkhi.ttf (নয়া দিগন্ত) SolaimanLipi.ttf (সমকাল এবং সংবাদ) TONNBM_.ttf (মানবজমিন, যায়য়ায় দিন এবং আমাদের সময়) নিচের লিংক থেকে এই ফন্ট গুলি ডাউনলোড করতে পারেন।





http://www.shamokal.com/
http://www.ittefaq.com/content/site/font_dl_95.php
http://www.dailynayadiganta.com/font.asp
http://www.manabzamin.net/fonts.htm
http://www.amadershomoy.com/font.php
http://www.jaijaidin.com/bangla-font-missing.html
http://174.120.99.127/~thedaily/details.php?news=font_info&pub_no=127

ফন্ট গুলো ডাউনলোড করে ডেক্সটপে সেভ করুন।
তারপর টামিনাল অপেন করার জণ্য ক্লিক করুন Application > Accessories > Terminal এবং টারমিনাল উইনডতে টাইপ করুন sudo nautilus এবার এন্টার প্রেস করুন এবং আপনার পাসওয়াড টাইপকরুন ও পুনরায় এন্টার প্রস করুন। এখন যে উইন্ডটি অপেন হবে তার বাম দিকের File System এ ক্লিক করুন।তারপর যতাক্রমে usr, share এবং fonts ফোল্ডার এ ডাবল ক্লিক করে ফন্ট ফোল্ডারটি খুলুন। তারপর ডান বাটন ক্লিক করুন এবং Create Folder এ ক্লিক করে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করুন যার নাম দিবেন TTF.
এবার তৈরি করা নতুন ফোন্ডারটির ভেতর আপনার ডাউনলোড করা sutom.ttf, Boishkhi.ttf, SolaimanLipi.ttf, TONNBM__.ttf ফন্ট গুলি কপি করুন তারপর টারমিনাল বন্দ করে দিন।
পুনরায় টারমিলা অপেন করুন এবং fc-cache টাইপ করে এন্টার চাপুন। টারমিলান বন্দ করুন। যদি ফায়ার ফক্স অপেন থাকে তা বন্দ করে দিন।
এবার যাগান্তর, ইত্তেফাক, নয়া দিগন্ত, সমকাল, সংবাদ, মানবজমিন, যায়যায় দিন এবং আমাদের সময় পত্রিকা আপনি পড়তে পারবেন অনায়শে।
এভাবে আপনার প্রয়োজন আনুযায়ি ফন্ট ইনস্টল করতে পারবে। একবার টি টি এফ ফোল্ডর ক্রিয়েট করা হয়ে গেলে দ্বিতীয় বার নতুন ফন্ট ইনস্টল করতে হলে এই ফোল্ডার তৈরি করা ছাড়া বাকি ধাপগুল অনুসরন করুন।



0 মন্তব্য:

Post a Comment