Saturday, December 10, 2011

Slax বহনযোগ্য লিনাক্স অপারেটিং সিস্টেম


সাধারণত সবাই  হার্ডডিস্ক থেকে অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। পেন ড্রাইভ থেকে কীভাবে অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় সেটা আপনাদের জানাব। পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা হল দ্রুত বুট হবে এবং আপনার সাথে করেই সব জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি যে অপারেটিং সিস্টেমটির কথা বলছি তা হল slax। এটি একটি লিনাক্স ডিস্ট্রিবিউসন।






১. প্রথমে  http://www.slax.org/  থেকে  slax অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করুন এটি .iso ও .tar  এই দুটি ফরম্যাটে রয়েছে, এর মধ্যে পেন ড্রাইভ থেকে বুট করার জন্য .tar ফাইলটি ডাউনলোড করুন।
২. ফাইলটি আনজিপ করুন ।
৩. আনজিপ করা ফাইল থেকে boot ও slax নামে দুটি ফোল্ডার আসবে এ দুটো ফাইল পেনড্রাইভে নিয়ে  নিন
৪. এরপর boot ফোল্ডারে গিয়ে bootinst.bat ফাইলটি রান করে নির্দেশনা অনুযায়ী enter চাপুন। হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ।
৫. এরপর পিসির বায়োসে গিয়ে প্রথম বুট ডিভাইস হিসেবে ইউএসবি ডিভাইস সিলেক্ট করুন।
৬. এবার পেন ড্রাইভ ইউএসবি পোর্টে লাগিয়ে রিস্টার্ট করলেই চালু হবে স্ল্যাক্স অপারেটিং সিস্টেম।



0 মন্তব্য:

Post a Comment